আইন ভঙ্গের দায়ে হরভজনকে নোটিশ দিয়েছে পিসিএ
স্পিনার হরভজন সিং অধিনায়ক সৌরভ গাঙ্গুলির প্রতি সমর্থন আর সহানুভুতি জানিয়ে কোচ গ্রেগ চ্যাপেলের বিপক্ষে বক্তব্য দেওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মিডিয়াতে সকল খেলোয়াড়কে কোন বিবৃতি না দেওয়ার জন্য নিষেধ করেছে।
পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন একই কারণে হরভজনের প্রতি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং অনতিবিলম্বে এসোসিয়েশনের সচিবের সাথে সাক্ষাৎ করতে বলা হয়েছে।
রোববার ‘দাদা’র প্রতি সমর্থন জানাতে গিয়ে ভাজ্জি বলেন, ভারতীয় দলের সাম্প্রতিক সময়ে প্রাপ্ত সাফল্যের পেছনে অধিনায়ক গাঙ্গুলির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শুধু তাই নয়, কোচ গ্রেগ চ্যাপেলের বিপক্ষে তিনি ক্রিকেটারদের মধ্যে ‘ভয় ও নিরাপাত্তাহীনতা’ সৃষ্টির অভিযোগ এনেছেন। তিনি কোচ হিসেবে গ্রেগ চ্যাপেলের ‘দ্বিমুখী-নীতির’ সমালোচনা করেন।
পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশনের তালিকাভূক্ত হরভাজনকে তার আপত্তিমূলক বক্তব্যের জন্য প্রশাসনিক কমিটি তলব করেছে। খবর বার্তা সংস্থার।
