২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবল লীগের চূড়ান্ত পর্ব

নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের দশ দলের চুড়ান্ত পর্বে রোববার নাম লিখিয়েছে চার জোনাল চ্যাম্পিয়ন সেনাবাহিনী, নবনবীন সমাবেশ ক্লাব, টাউন ক্লাব এবং সকার ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এর আগে রাঙ্গামাটি মোহামেডান এবং জামালপুর কাচারীপাড়া স্পোর্টিং ক্লাব চুড়ান্ত পর্বে উন্নীত হয়।

ছয়টি জোনাল চ্যাম্পিয়ন চুড়ান্ত পর্বে সরাসরি অংশগ্রহনকারী ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনী লিমিটেডের সাথে লড়বে। ১৬ নভেম্বর থেকে চুড়ান্ত পর্বের খেলাগুলো খুলনা, রংপুর, চাঁদপুর ও কক্সবাজার স্টেডিয়ামে শুরু হবে।

নাটোর আধুনিক স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী ৩-১ গোলে হারায় পঞ্চগড় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের সেলুন হ্যাটট্রিক করেন। বিজিত দলের আলম একটি গোল পরিশোধ করেন।

খুলনা স্টেয়িামে খুলনা টাউন ক্লাব ১-০ গোলে হারিয়েছে বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে ৫৮ মিনিটে একমাত্র গোলটি করেন মিঠু।

ফেনী স্টেডিয়ামে ফেনী সকার ক্লাব একই ব্যাধানে হারায় নরসিংদী কারারচর ক্রীড়া চক্রকে। সকার ক্লাবের পক্ষে ৩১ মিনিটে জয়সূচক গোলটি করেন মজিবুর রহমান।

ফরিদপুর স্টেডিয়ামে মুন্সীগঞ্জ নবনবীন সমাবেশ ক্লাব ২-০ গোলে হারায় জননী সেবা সংঘকে। নবনবীন ক্লাবের পক্ষে রিপন ও মাসুম একটি করে গোল করেন।