শেখ রাসেল অনুর্ধ্ব ১৪ ফুটবলের সেমিফাইনালে শ্যামপুর থানা
শেখ রাসেল অনুর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে শ্যামপুর থানা।
ধানমন্ডি ক্লাব মাঠে রোববার শ্যামপুর থানা ও মিরপুর থানার মধ্যেকার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
শ্যামপুর থানা দলের সোহাগ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
দিনের অপর ম্যাচে ধানমন্ডি থানা ৩-০ গোলে হারায় বিমানবন্দর থানাকে। বিজয়ী দলের গোলরক্ষক শাকিল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
