২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলের সেমিতে দোলাইরপাড় ও রেসিডেন্সিয়াল মডেল উচ্চ বিদ্যালয়

গতবারের চ্যাম্পিয়ন দোলাইরপাড় উচ্চ বিদ্যালয় এবং রেসিডেন্সিয়াল মডেল উচ্চ বিদ্যালয় রোববার প্রাণ কোলা স্কুল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উন্নীত হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এর আগে রায়েরবাজার এবং এমারত হোসেন উচ্চ বিদ্যালয়ও সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে।

প্রথম ম্যাচে ফয়সালের চমৎকার হ্যাটট্রিকের সুবাদে গতবারের চ্যাম্পিয়ন দোলাইরপাড় উচ্চ বিদ্যালয় ১০-০ গোলের বড় ব্যবধানে হারায় গভ. ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়কে। বিজয়ী দলের ফয়সাল ছাড়াও রুবেল ও ইমন দু’টি করে এবং সোহেল, কাইয়ুম ও আশরাফ একটি করে গোল করেন।

অপর ম্যাচে রেসিডেন্সিয়াল মডেল উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে কামারপাড়া উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে উঠে যায়। বিজয়ী দলের হারুন অর রশিদ দু’টি এবং আফজাল একটি গোল করেন। কামারপাড়া বিদ্যালয়ের পক্ষে একটি গোল পরিশোধ করেন দেলোয়ার হোসেন।