২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেট লিগের খেলোয়াড় দলবদল শুরু

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রামীনফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগের তিনদিন ব্যাপী খেলোয়াড় দল বদল কার্যক্রমের রোববার প্রথম দিনে অংশ নিয়েছে তিনটি দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

দলগুলো হচ্ছে গতবারের রানার্স আপ বিমান বাংলাদেশ, আরাফ অ্যাপারেলস এবং সিকিউরিটি এয়ার এক্সপ্রেস।

প্রথম দিনের দল বদলে অন্য দু’টি দলের তুলনায় সক্রিয় ছিল আরাফ অ্যাপারেলস। এদিন তারা জাতীয় দলের বাদ পড়া ক্রিকেটার অলক কাপালীসহ ১৫ জনকে দলভুক্ত করে। আরাফের এখন শুধু তিনজন পুলভুক্ত ক্রিকেটার দরকার।

আরাফ অ্যাপারেলসের হয়ে সাইন করার পর অলক কাপালী বলেন, ব্যাট হাতে সময়টা খারাপ কাটলেও বল হাতে কিন্তু আমি সফল। কর্পোরেট লিগে ভালো পারফরম্যান্স করেই জাতীয় দলে ফিরতে চান জাতীয় দলের সাবেক এই অল রাউন্ডার।

অন্যদিকে গতবারের রানার্স আপ বিমান তাদের আগেরবারের দলটি মোটামুটি ধরে রাখার পাশাপাশি দলে ভিড়িয়েছে সিটিসেলের সাইফুল্লাহ জেম এবং খুলনা বিভাগের নাজমুস সাদাতকে।

কর্পোরেট লিগের নবাগত দল সিকিউরিটি এয়ার এক্সপ্রেস প্রথমদিন নয়জন ক্রিকেটারকে দলভুক্ত করেছে।

দলবদল করা খেলোয়াড় তালিকা

বিমান বাংলাদেশ: মুশফিকুর রহমান, নাজমুস সাদাত, সাইফুল্লাহ জেম, শরিফুল হক, সানোয়ার হোসেন, হুমায়ুন কবির, সাজ্জাদ কাদির, মোশাররফ হোসেন, হাসানুজ্জামান ঝড়ু, ইলিয়াস সানি ও নিয়াজ মোরশেদ নাহিদ।

আরাফ অ্যাপারেলস: গোলাম মাবুদ চৌধুরী শিশির, অলক কাপালী, এহসানুল হক, নাঈম ইসলাম, আরাফাত সানি জামালউদ্দিন বাবু, মোহাম্মদ সেলিম, ওয়াসকুরওয়ানী আহমেদ পলাশ, কামরুল হাসান জনি, হাসানুজ্জামান রোজেল, হুমায়ুন কবির শাহীন, আশরাফুল খান, কেএম আনিছুর রহমান, সাফাক আল জাবির ও একেএম আহছান উল্যাহ।

সিকিউরিটি এয়ার এক্সপ্রেস: মোহাম্মদ ইসলাম, রাশেদুর রহমান রনি, আতিকুর রহমান, জাহিদুল ইসলাম, উত্তম কুমার সরকার, রফিকুল ইসলাম রিপন, বিশ্বজিৎ হালদার, পুশপেন সরকার ও দেবাশীষ কুমার বড়ুয়া।