শ্রীলংকায় ২টি চার দিনের এবং ৩ টি ওয়ানডে ম্যাচ খেলবে বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড
শ্রীলংকা ক্রিকেট একাডেমির বিরুদ্ধে দু’টি চার দিনের ও তিনটি একদিনের সীমিত ওভারের ম্যাচ খেলতে ২ অক্টোবর শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড।
এর আগে ৩ অক্টোবর দেশছাড়ার কথা থাকলেও ক্রিকেট বোর্ড বিসিবি স্কোয়াডের শ্রীলংকা যাওয়ার তারিখ একদিন এগিয়ে ২ অক্টোবর নির্ধারন করে।
কোল্টস ক্রিকেট গ্রাউন্ডে ৬ অক্টোবর চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে হাই পারফরম্যান্স স্কোয়াডের শ্রীলংকা সফর। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় চারদিনের ম্যাচ শুরু হবে ১২ অক্টোবর।
দু’দলের মধ্যেকার প্রথম ওয়ানডে ম্যাচ কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর। দ্বিতীয় ওয়ানডে মোরাতুয়া স্টেডিয়ামে ২০ অক্টোবর এবং ২২ অক্টোবর সিসিসিতে তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
২৪ অক্টোবর দেশে ফিরবে জুনিয়র টাইগাররা।
