২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৃষ্টি প্রতিবন্ধী দাবায় চ্যাম্পিয়ন খোকন

রাজধানীর বিয়াম মিলনায়তনে শনিবার দৃষ্টি প্রতিবন্ধী দাবা টুর্নামেন্টের চুড়ান্ত রাউন্ড শেষে ছয় পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেন খোকন চন্দ্র বর্মণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

চূড়ান্ত রাউন্ডে পাঁচ দাবাড়ুর পয়েন্ট সমান হলে টাইব্রেকিংয়ের প্রগ্রেসিভ স্কোরে শিরোপা জিতে নেন খোকন। ফেরদৌস হাসান রানার্স আপ এবং আবিদ হোসেন তৃতীয় স্থান লাভ করেন।

টুর্নামেন্টের মহিলা বিভাগে তিন পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন উমা রাণী।