আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবলে এআইইউবি’র জয়
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শনিবার স্টামফোর্ড আন্তঃ বেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে আশরাফুলের অনবদ্য হ্যাটট্রিকের সুবাদে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) ৬-০ গোলে হারিয়েছে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে।
ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন আশরাফুল।
এশিয়া প্যাসিফিক এবং গণ বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার দিনের অপর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এশিয়া প্যাসিফিকের মোহাম্মদ কামরুজ্জামান।
