জাতীয় হকির সুপার লিগে ঢাকা, সেনা ও বিমানবাহিনী
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার জাতীয় হকি চ্যাম্পিয়নশীপে নিজ নিজ খেলায় জয়ী হয়ে সুপার লিগে উন্নীত হয়েছে সেনাবাহিনী, বিমানবাহিনী ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থা।
প্রথম খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ১২-০ গোলের বড় ব্যবধানে হারায় সাতক্ষীরাকে। প্রথমার্ধে বিজয়ী দল ৬-০ গোলে এগিয়ে ছিল। সেনাবাহিনীর সানোয়ার চার, সিরাজ তিন, আজিজুল দু’টি এবং রাহাজ, দিদার, হাদিউজ্জামান একটি করে গোল করেন।
দ্বিতীয় খেলায় বিমানবাহিনী ৭-০ গোলে হারিয়েছে পটুয়াখালীকে। বিজয়ী দলের মাসুদুর রহমান হ্যাটট্রিকসহ তিনটি, দীনসে আলী দু’টি, মামুন ও রাসেল একটি গোল করেন।
দিনের শেষ ম্যাচে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ৪-১ গোলে হারিয়েছে ময়মনসিংহকে। ঢাকার পক্ষে জাহিদ বিন তালিব দু’টি, দিনার ও রাসেল একটি করে গোল করেন। ময়মনসিংহের পক্ষে একটি গোল পরিশোধ করেন রানা।
