২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে হাজারীবাগ থানার জয়

শেখ রাসেল অনুর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে হাজারীবাগ থানা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

শনিবার আবাহনী মাঠে অনুষ্ঠিত খেলায় হাজারীবাগ থানা ৩-০ গোলে হারায় রমনা থানা দলকে।

বিজয়ী দলের রুবেল দু’টি এবং জুম্মন একটি গোল করেন। হাজারীবাগ থানার রুবেল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

পল্লবী থানা ও মতিঝিল থানার মধ্যেকার দিনের অপর ম্যাচটি গোলশুন্যভাবে শেষ হয়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মতিঝিল থানার আরিফ হোসেন।