২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেট ক্রিকেট লিগের দলবদল শুরু হবে রোববার

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার থেকে শুরু হবে গ্রামীনফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগের খেলোয়াড়দের দলবদল কার্যক্রম। এই দল বদল কার্যক্রম চলবে তিনদিন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

জাতীয় দলের ক্রিকেটারদের দলবদলে অংশগ্রহনের সুযোগ করে দেয়ার জন্য লিগ কমিটি শনিবার দলবদলের সময়সীমা একদিন বৃদ্ধি করেছে। শ্রীলংকা সফর শেষে সোমবার দেশে ফিরবে জাতীয় দল। জাতীয় দলের সব ক্রিকেটারই ২০ জনের পুলে অন্তর্ভুক্ত হয়েছেন।