চেলসি ভক্তদের ১৮৭,৫০০ পাউন্ড ডিসকাউন্টের প্রতিশ্রুতি
চ্যাম্পিয়ন্স লিগের আন্ডেরলেক্টের সাথে ম্যাচে ক্লাবভক্তদের বেশি অর্থ খরচ করে খেলা দেখতে যাওয়ার কারণে ইংল্যান্ডের ফুটবল ক্লাব চেলসি সমালোচনার মুখে পড়েছে।
আর এই সমালোচনার কারণে তারা ক্ষমা প্রার্থনার পাশাপাশি ক্লাব ভক্তদের জন্য ১৮৭,৫০০ পাউন্ড ডিসকাউন্ট ঘোষণা করেছে।
ক্লাবের কার্যনির্বাহী প্রধান পিটার কিনিয়ন বলেন, আন্ডেরলেক্টের সাথে খেলায় যে ১২,৫০০ সমর্থক টিকেট কিনেছিলেন এবং রিয়েল বেটিস ও লিভারপুলের সাথে পরবর্তী খেলার জন্য যারা টিকিট কিনেছেন, তাদেরকে প্রতি টিকিটের জন্য পাঁচ পাউন্ড ডিসকাউন্ট দেওয়া হবে। সব মিলিয়ে তারা ১৫ পাউন্ড ডিসকাউন্ট পাচ্ছেন।
স্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠেয় ওই ম্যাচে চেলসি আন্ডেরলেক্টকে ১-০ ব্যবধানে হারায়। চ্যাম্পিয়ন্স লিগের জি গ্রুপে ১৯ অক্টোবর ও ৬ ডিসেম্বর চেলসি নিজেদের মাঠে যথাক্রমে রিয়েল বেটিস ও লিভারপুলের সাথে খেলবে।
ক্লাবের ওয়েব সাইটে এক বিবৃতিতে কিনিয়ন জানান, ডিসকাউন্ট দেওয়ার যৌক্তিকতার ব্যাপারটি আমরা খতিয়ে দেখছি। তবে এটা লিভারপুলের টিকিটের দামের চেয়ে কম হওয়ার সম্ভাবনাই বেশি।
বেশি অর্থের বিনিময়ে খেলা দেখতে হওয়ায় আন্ডেরলেক্টের সাথে খেলায় মাঠের ধারণক্ষমতার চেয়ে কম দর্শক খেলা দেখেছে। স্টেডিয়ামের ৪২,৫২২টি আসনের বিপরীতে ২৯,৫৭৫ জন দর্শক খেলা দেখেছে।
চ্যাম্পিয়ন্স লিগের শুরুর দিকে চেলসির সবচেয়ে সস্তা টিকিটের মূল্য ছিল ৩৫ পাউন্ড।
