জাতীয় ফুটবল লীগে বরিশাল মোহামেডান আঞ্চলিক ফাইনালে
নিটোল টাটা জাতীয় ফুটবল লীগের শুক্রবারের খেলায় বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাব বরগুনাকে ৫-১ গোলে হারিয়ে আঞ্চলিক পর্যায়ের ফাইনালে উত্তীর্ণ হয়েছে।
রবিবার আঞ্চলিক ফাইনালে বরিশাল মোহামেডান খুলনা টাউন ক্লাবের মুখোমুখি হবে।
শুক্রবার খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আমিনুল ইসলাম দুটি এবং জাহিদ, আমিনুল এবং প্রশান্ত একটি করে গোল করেন।
এদিকে আঞ্চলিক পর্বের অপর খেলায় পঞ্চগড় মোহামেডান মুনলাইটকে পরাজিত করে। নাটোর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৩-১ গোলে রংপৃকে পরাজিত করে। খেলায় জয়ী দলের পক্ষে ওয়াহিদ দুটি এবং ফজলুল একটি করে গোল করেন এবং পরাজিত দলের পক্ষে জামিরুল একটি গোল করেন।
ফেনী স্টেডিয়ামে অপর এক খেলায় নরসিংদী কারারচর ক্রীড়া চক্র বাংলাদেশ পুলিশকে ২-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে দুটি গোলই করে সোহাগ।
ফরিদপুরে স্টেডিয়ামে কুষ্টিয়া ক্রিসেন্ট ক্লাব এবং নব নবীন সমাবেশের খেলাটি অমিমাংসিত রয়েছে।
