স্কুল ফুটবল টুর্নামন্টে ধোলাইপাড়ের দ্বিতীয় বিজয়
প্রাণ কোলা স্কুল ফুটবল টুর্নামন্টের শুক্রবারের খেলায় ধোলাইপাড় হাইস্কুল দ্বিতীয় জয় পেয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা সেগুন বাগিচা হাইস্কুলকে ৩-১ গোলে পরাজিত করে।
জয়ী দলের রুবেল মিয়া ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।
বি গ্রুপের অপর খেলায় রেসিডেন্সিয়াল মডেল কলেজ শহীদ নবী হাইস্কুলকে ৩-১ গোলে পরাজিত করে।
রশিদ ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।
একই গ্রুপের অপর খেলায় এমারত হাইস্কুল কমরপুর হাইস্কুলকে ১-০ গোলে পরাজিত করে। খেলায় কমরপুর হাইস্কুলের গোলরক্ষক ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।
