২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেল অনুর্ধ-১৪ ফুটবলে শ্যামপুর এবং মিরপুর থানার জয়

শেখ রাসেল অনুর্ধ-১৪ ফুটবল টুর্নামেন্টের শুক্রবারের খেলায় শ্যামপুর এবং মিরপুর থানা নিজ নিজ খেলায় জয় পেয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

আবাহনী মাঠে অনুষ্ঠিত খেলায় শ্যামপুর থানা দল ১০-০ গোলে বিমান বন্দর থানা দলকে পরাজিত করে।

শ্যামপুর থানা দলের পক্ষে সোহাগ এবং আনোয়র তিনিট করে, অপু দুটি, এবং শরীফ ও মাসুদ একটি করে গোল করেন।

অপর খেলায় মিরপুর থানা দল ২-১ গোলে ধানমন্ডি থানা দলকে পরাজিত করে।

মিরপুর থানার পক্ষে ইলিয়াস দুটি এবং ধানমন্ডি থানার পক্ষে নজরুল একটি গোল করেন।