চ্যাম্পিয়ন ব্রাদার্সের জমকালো উৎসব
জমকালো উৎসব আর নানা আয়োজনের মধ্যে দিয়ে শুক্রবার প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ প্রকাশ করেছে ব্রাদার্স ইউনিয়ন।
গোপীবাগ থেকে দশটি ট্রাক, দশটি ঘোড়ার গাড়ি, দুটি খোলা জীপ এবং অসংখ্য মোটর বাইক নিয়ে ব্রাদার্স একটি বিজয় র্যালি বের করে। পরে র্যালিটি টিকাটুলি, ধোলাইখাল, নগর ভবন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং ক্লাব পাড়া প্রদক্ষিণ করে আবার নিজস্ব ক্লাবে ফিরে আসে।
বিশজন শিশু ভবিষ্যত ফুটবলার হিসেবে র্যালির সূচনা করে।
এ সময় র্যালির সামনে ব্রাদার্সের সাবেক কোচ মরহুম গফুর বালুচ, সিটি মেয়র এবং ক্লাবের প্রধান সাদেক হোসনে খোকা, ক্লাব সভাপতি এ এস এম জাহাঙ্গীর এবং ক্লাবের সাধারণ সম্পাদক মিরাজউদ্দিন আহমেদের বিশাল পোট্রেট প্রদর্শন করা হয়।
র্যালিতে ক্লাবের সাবেক খেলোয়াড়, কর্মকর্তা এবং সমর্থকরা অংশ নেন।
