২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাঙ্গুলি মানসিক শারীরিকভাবে আনফিট: চ্যাপেল

অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মানসিক এবং শারীরিকভাবে এতোটাই অসুস্থ যে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তার অবশিষ্ট নেই বলে বিসিসিআই-কে অভিযোগ করেছেন কোচ গ্রেগ চ্যাপেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 12:44 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রণবীর সিং মহেন্দ্রকে পাঠানো এক ই-মেইল বার্তায় আরও জানান, ভারত যদি ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে ভাল ফল আশা করে তাহলে যত দ্রুত সম্ভব গাঙ্গুলিকে সরিয়ে নতুন অধিনায়ককে তার জায়গায় স্থলাভিষিক্ত করতে হবে।

চ্যাপেল জানান, সৌরভ গাঙ্গুলি সিরিয়াসলি অনুশীলনে অংশ নেয় না। বোলাওয়ে টেস্টের আগে অনুশীলন ম্যাচে তার হাতে ব্যথার কারণ দেখিয়ে মাঠে নামেন নি গাঙ্গুলি। এসবই তার সাজানো। তাকে স্ক্যান করতে যাওয়ার পরামর্শ দেওয়া হলে সে তা প্রত্যাখান করে। পরে আবার ব্যাট হাতে মাঠে নামে।

জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্টের আগে কোচ গাঙ্গুলিকে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর যে কথা বলেছেন তা প্রকাশিত হয়ে যাওয়ার পর দ্বিতীয় টেস্টের আগে দু’জনের কথাবার্তায় সে উত্তেজনা কিছুটা থিতিয়ে যায়। কিন্ত জিম্বাবুয়ে সফরে সাফল্য পাওয়ার পর কোচ এই সুযোগটা কাজে লাগিয়ে এখন মনে হয় সত্যিসত্যি গাঙ্গুলিকে দল থেকে বিদায় করে দিতে চাচ্ছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।