২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বক্সিং রিং-য়ে প্রতিপক্ষের আঘাতে মারা গেলেন জনসন

আমেরিকান বক্সার লিয়েভেন্ডার জনসন লাইটওয়েট খেতাব ধরে রাখতে গত শনিবার প্রতিপক্ষ জেসাস চাভেজের সাথে লড়তে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 11:48 AM

Updated : 26 Apr 2022, 06:08 PM

৪০ মিনিটের মধ্যে মাথায় অপারেশন করার পরও কোমা থেকে তাকে ফেরানো যায়নি। ৩৫ বছরের এই বক্সারের মস্তিস্কে রক্তক্ষরণ দেখা দেয়, কিডনির কার্যক্রম বন্ধ এবং হৃৎপিন্ডে রক্ত সঞ্চালন থেমে যায়। অবশেষে পরিবারের সদস্যরা তার লাইফ সার্পোট বন্ধ করে সহজ মৃত্যুর সিদ্বান্ত নেন বলে ডাক্তার জানান।

ডা. উইলিয়াম স্মিথ জানান, “জনসনের অবস্থার উন্নতির জন্য আমাদের আর কিছু করার অবশিষ্ট ছিল না। তার পরিবার সঠিক সিদ্বান্তটিই নিয়েছে। তিনি শান্তিতে পরকালে যাওয়ার সুযোগ পেলেন।”

জনসনের মৃত্যুকালে তার প্রমোটর লো ডিবেলা এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জনসনের পিতা ছিল ছেলের প্রশিক্ষক এবং ভাই ম্যানেজারের দায়িত্ব পালন করতেন।

জনসনের বাবা বিল বলেন, তার ছেলের করুণ পরিণতির জন্য চাভেজকে দোষারোপ করার কোন সুযোগ নেই। লড়াইয়ের পরদিন চাভেজ তার প্রতিপক্ষ জনসনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।