পাকিস্তানে প্রথমবারের মতো মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু
পাকিস্তানে প্রথমবারের মতো মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ শুক্রবার শুরু হতে যাচ্ছে।
রক্ষণশীল মুসলিম দেশটিতে ধর্মীয় মর্যাদা রক্ষাত্বে ফুটবলাররা ব্যাগী ট্রাউজার ও লম্বা স্লিভ শার্ট পড়ে খেলবে।
প্রয়োজনীয় লোকবল, কর্মকর্তা ও প্রিয়জন ছাড়া অন্য কোন পুরুষকে ইসলামাবাদ স্টেডিয়ামে প্রবেশের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আটটি দলের মধ্যে ৬ দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্মকর্তা মুজাহিদিন খান তারিন বলেন, “মহিলা ফুটবলের উন্নয়নের জন্য ফিফা’র বাধ্যবাধকতা আছে। বিশ্বের জনপ্রিয় ফুটবল খেলায় পাকিস্তানের মেয়েরাও অংশগ্রহণ করুক তা আমরাও চাই। তবে ইসলামী ভাবধারা, সাংস্কৃতিক ও সামাজিক ব্যবস্থায় এ কারণে যেন কোনপ্রকার চিড় না ধরে সে ব্যাপারে আমরা সচেতন।”
