২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোরে বোমা বিস্ফোরণের কারণে অস্ট্রেলিয়া এ দলের সাথে ম্যাচ ভেন্যুর পরিবর্তন

পাকিস্তান ও অস্ট্রেলিয়া এ দলের মধ্যে শুক্রবারের একদিনের ম্যাচটি পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বোমা বিস্ফোরণের কারণে ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 10:54 AM

Updated : 26 Apr 2022, 06:08 PM

যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন যে, ভারী বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার দাবির মুখে নির্ধারিত বাগ-ই-জিন্নাহ থেকে ম্যাচটি লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে সরিয়ে নেয়া হয়েছে।

পাকিস্তান দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বোমা বিস্ফোরণের কারণে অস্ট্রেলিয়ার দলের পক্ষ থেকে পিসিবি কর্মকর্তা জাকির খানের সাথে সাক্ষাৎ করে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়। এরপরেই বোর্ডের সদর দফতর গাদ্দাফি স্টেডিয়ামে অধিকতর নিরাপত্তার বিষয়টি মাথা রেখে ম্যাচটি স্থানান্তর করা হয়।