শেখ রাসেল অনুর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টে মতিঝিল থানার জয়
ধানমন্ডি আবাহনী মাঠে বৃহস্পতিবার শেখ রাসেল অনুর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টে হাজারীবাগ থানাকে ২-০ গোলে হারিয়েছে মতিঝিল থানা।
বিজয়ী দলের পক্ষে গোল করেন দুলাল ও সোহেল।
পল্লবী ও রমনা থানার মধ্যকার দিনের অপর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। পল্লবীর পক্ষে কাইয়ুম ও পলাশ এবং রমনার পক্ষে রাকিব ও ইসমাইল একটি করে গোল করেন।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্ট কমিটির সহ সভাপতি ও জাতীয় দলের সাবেক ফুটবলার বাদল রায়।
