আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবলে ডেফোডিলের জালে এশিয়ানের ১১ গোল
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার স্টামফোর্ড আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবলে এশিয়ান বিশ্ববিদ্যালয় ১১-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ডেফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়কে।
বিজয়ী দলের মাসুদ একাই আট গোল করেন। এছাড়া মনি দু’টি ও মাসুদ একটি গোল করেন।
দিনের অপর ম্যাচে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ওয়াকওভার লাভ করে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়।
