সোনারগাঁও গলফ টুর্নামেন্টের শিরোপা জিতলেন গাসকিন
কুর্মিটোলা গলফ কোর্সে বুধবার অনুষ্ঠিত প্যান প্যাসিফিক সোনারগাঁও গলফ টুর্নামেন্টের শিরোপা জিতেছেন গ্রান্ট গাসকিন।
টুর্নামেন্টে বেশ কয়েকজন মহিলাসহ উল্লেখযোগ্য সংখ্যক গলফ খেলোয়াড় অংশগ্রহন করেন।
খেলাশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্লাব কমিটির সদস্য অনোয়ার রশিদ।
দেশের শীর্ষস্থানীয় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল প্রতিমাসের তৃতীয় বুধবার এই টুর্নামেন্টের আয়োজন করে থাকে।
