সেরেনার ক্যারিয়ারে দু:সময়, আবারও পরাজয়
সেরেনা উইলিয়াম টেনিস কোর্টে তার ক্যারিয়ারের সবচেয়ে দু:সময় অতিক্রম করছেন।
প্রায় ছয় লাখ ডলারের চায়না ওপেনে বিশ্ব র্যাঙ্কিংয়ে ১২৭তম চীনের তিয়ানতিয়ান সানের কাছে উদ্ধোধনী ম্যাচেই ৬-২, ৭-৬ (৯-৭) সেটে পরাজিত হন।
বিশ্বের সাবেক এক নম্বর তারকা এবং সাতবার গ্র্যান্ড স্লাম জয়ী উইলিয়ামের ক্যারিয়ার এখন ধ্বংসের মুখে। আমেরিকান ব্ল্যাকদের সেনসেশন সেরেনা বলেন, ‘আমি খুবই হতাশ। আমি প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি, খেলিও চমৎকার কিন্ত ফলাফল এমন হবে তা মানতে পারিনা।’
