২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় রাউন্ডেই এবার হার মানতে হল সানিয়াকে

ভারতীয় টেনিস সেনসেশন, আন্তর্জাতিক অঙ্গনে তরুণ প্রতিভা ও আলোচিত তারকা সানিয়া মির্জা কলকাতায় সানফিস্ট ওপেন ২০০৫-এতে দ্বিতীয় রাউন্ডে এসেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 09:05 AM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে ৩৪তম স্থান অধিকারী এই তারকা নিজের খ্যাতির প্রতি সঠিক বিচার করেননি। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১২২তম খেলোয়াড় হাঙ্গেরির মেলিন্দা সিজিঙ্কের কাছে নক আউট হয়ে যান সানিয়া।

মেলিন্দা প্রথম সেট ৬-০ ব্যবধানে পরাজিত হলেও পরবর্তী দুটি সেটে ৬-৪ ও ৬-৪-এতে সানিয়াকে পরাজিত করেন।

তবে অপর ভারতীয় শিখা ওবেরয় জাপানের রিকা ফুজিয়ারাকে সরাসরি সেট পরাজিত করে কোর্য়াটার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন।

শিখার বর্তমান বিশ্ব র‌্যাঙ্কিং ১৫২।