২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠান, গাম্ভিরের নৈপুণ্যে জিম্বাবুয়েকে শাসন করছে ভারত

ইরফান পাঠান ক্যারিয়ারের সর্বোচ্চ সাত উইকেট দখল করে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনকে গুড়িয়ে দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 09:19 AM

Updated : 26 Apr 2022, 06:07 PM

ভারত ব্যাট হাতে শেভাগের উইকেটটি হারিয়ে ১৯৫ রান করেছে। গৌতম গাম্ভির ৯৫।

হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ভারতের সাথে দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে জিম্বাবুয়ের ইনিংস মাত্র ৪৪.২ ওভারেই ১৬১ রান সংগ্রহ করে শেষ হয়ে যায়। ইরফান পাঠান ৫৯ রানে সাত উইকেট দখল করে লাইম লাইটে চলে আসেন। তার সংক্ষিপ্ত টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে পাঁচবার তিনি একই ইনিংসে পাঁচটি উইকেট লাভ করেন।

ওপেনিং ডে-তে জিম্বাবুয়ে সবকটি উইকেট হারানোর পর ভারতের বীরেন্দ্র শেভাগ ও তরুণ ব্যাটসম্যান গৌতম গাম্ভির ব্যাট হাতে নামেন। শেভাগ স্বভাবসিদ্ব ব্যাট চালিয়ে ৪৪ বলে ৪৪ রান করে আউট হয়ে যান। গৌতম তারপর রাহুল দ্রাবিড়ের সাথে জুটি বেঁধে দিনের শেষে ৯৫ রান অথার্ৎ দ্বিতীয় টেস্ট সেঞ্চুরীর কাছাকাছি চলে যান। দ্বিতীয় উইকেট জুটিতে ১২০ রান সংগৃহীত হয়। রাহুল তার অর্ধ শত পূরণ করতে মাত্র এক রান পিছিয়ে আছেন।

স্বাগতিক দল প্রথম চারটি উইকেট মাত্র ৩১ রানে হারায়। পাঠান তার প্রথম স্পেলের ছয় ওভারে জিম্বাবুয়ের তিনটি উইকেট লাভ করেন। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ছিল পাঁচ উইকেটে ৭৫। বিরতির পর পাঠান দ্রুত চারটি উইকেট তুলে নেন।

হারারে দ্বিতীয় টেস্টের প্রথমদিনেই ভারত যে চালকের আসনে বসে গেছে তা নিশ্চিত। প্রথম ইনিংসে ৩৫ রানের লীড নিয়ে ভারত তাদের সংগ্রহ এখন কতটুকু সমৃদ্ধ করতে পারবে বুধবারের মাঠের লড়াই তা প্রমাণ করবে।