২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৯ আফ্রো এশিয়ান কাপ ক্রিকেটের উদ্বোধনী দিনে লড়বে বাংলাদেশ-ভারত

ভারতীয় বন্দরনগরী বিশাখাপত্তমে ১৯ নভেম্বর থেকে অনুষ্ঠেয় অনুর্ধ্ব ১৯ আফ্রো-এশিয়ান কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

উদ্বোধনী দিনে অবশ্য আরও দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আসন্ন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আফ্রো এশিয়ান ক্রিকেট কোঅপারেশন (এএসিসি) ছয় জাতির এই টুর্নামেন্ট আয়োজন করছে। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট আগামী বছর ফেব্রুয়ারিতে শ্রীলংকায় অনুষ্ঠিত হবে।

নয়দিন ব্যাপী এই টুর্নামেন্টে এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশ এবং আফ্রিকা অঞ্চল থেকে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে অংশ নেবে।

টুর্নামেন্টের ফিক্সচার:

১৯ নভেম্বর: পাকিস্তান বনাম শ্রীলংকা, বাংলাদেশ বনাম ভারত, জিম্বাবুয়ে বনাম দ: আফ্রিকা।

২০ নভেম্বর: জিম্বাবুয়ে বনাম পাকিস্তান, বাংলাদেশ বনাম শ্রীলংকা, ভারত বনাম দ: আফ্রিকা।

২২ নভেম্বর: ভারত বনাম শ্রীলংকা, জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ, পাকিস্তান বনাম দ: আফ্রিকা।

২৩ নভেম্বর: জিম্বাবুয়ে বনাম ভারত, বাংলাদেশ বনাম পাকিস্তান, শ্রীলংকা বনাম দ: আফ্রিকা।

২৫ নভেম্বর: পাকিস্তান বনাম ভারত, জিম্বাবুয়ে বনাম শ্রীলংকা, বাংলাদেশ বনাম দ: আফ্রিকা।

২৭ নভেম্বর: ফাইনাল।