২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরে শ্রীলংকা সফর করবে বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স স্কোয়াড ২০ দিনের সফরে ৩ অক্টোবর শ্রীলংকা রওনা হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 06:26 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

সফরে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন হাই পারফরম্যান্স স্কোয়াড দু’টি চার দিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে।

৬ অক্টোবর চারদিনের ম্যাচের মধ্য দিয়ে সফর শুরু করবে স্কোয়াড। দ্বিতীয় চারদিনের ম্যাচ শুরু হবে ১২ অক্টোবর। তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮, ২০ ও ২২ অক্টোবর।

স্কোয়াড: মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, শামসুর রহমান, নাজিমউদ্দিন, সাকিব আল হাসান, সোহরওয়ার্দী শুভ, ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, তামিম ইকবাল খান, রেজাউল ইসলাম রাজন, নাজমুল হোসেন, কামরুল ইসলাম এবং নাজমুল হোসেন মিলন।