২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হকিতে বিকেএসপি ও বিমানবাহিনীর শুভসূচনা

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার থেকে শুরু হওয়া এবিএস গ্রুপ জাতীয় হকি চ্যাম্পিয়নশীপে শুভসূচনা করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বাংলাদেশ বিমানবাহিনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

প্রথম ম্যাচে বিকেএসপি ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে। খেলার প্রথমার্ধে মামুনুর রহমান পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। দলের দ্বিতীয় গোলটিও আসে মামুনের স্টিক থেকে। বিকেএসপির পক্ষে তৃতীয় গোলটি মনিরুজ্জামান।

দিনের অপর ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনী একই ব্যবধানে হারিয়েছে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থাকে। প্রথমার্ধের দশ মিনিটে রাসেলের পেনাল্টি কর্নারের গোলে লিড নেয় বিমানবাহিনী। ২৯ মিনিটে ফিল্ড গোলের মাধ্যমে দলের স্কোর লাইন বাড়িয়ে দেন ইব্রাহিম। খেলা শেষ হওয়ার আট মিনিট আগে শেষ গোলটি করেন মামুন।

এর আগে বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএস গ্রুপের চেয়ারম্যান এবি সিদ্দিক। তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক শামসুল বারী, টুর্নামেন্ট কমিটির সভাপতি মির্জা ফরিদ আহমেদ মিলু।