২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেল ফুটবলে জয় পেয়েছে মিরপুর থানা

ধানমন্ডি ক্লাব মাঠে সোমবার শেখ রাসেল অনুর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টে মিরপুর থানা ২-০ গোলে হারিয়েছে বিমানবন্দর থানাকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

বিজয়ী দলের মাজহারুল ও ইলিয়াস তাং সাং একটি করে গোল করেন। মিরপুর থানা দলের রানা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

ধানমন্ডি থানা ও শ্যামপুর থানার মধ্যেকার দিনের অপর ম্যাচটি গোলশুন্য ড্র হয়। শ্যামপুর থানার অপু ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিতরণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।