অক্টোবরে বাংলাদেশ সফর করবে সিএবি অনুর্ধ্ব ১৭ ক্রিকেট দল
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) অনুর্ধ্ব ১৭ দল পক্ষকাল ব্যাপী সফরে ১৩ অক্টোবর বাংলাদেশে আসবে।
সফরে সিএবি দল তিনটি করে একদিনের ও দুই দিনের ম্যাচ খেলবে।
১৫ অক্টোবর দুই দিনের ম্যাচ দিয়ে সিএবি দলের সফর শুরু হবে। ১৮-১৯ অক্টোবর দ্বিতীয় এবং ২১-২২ অক্টোবর তৃতীয় দুই দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪, ২৫ ও ২৭ অক্টোবর। ২৮ অক্টোবর ঢাকা ত্যাগ করবে সিএবি দল।
