২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের জয়যাত্রা অব্যাহত

প্রাণ কোলা স্কুল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রায়েরবাজার বিদ্যালয় ১-০ গোলে হারিয়েছে সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয়কে।

বিজয়ী দলের আশরাফুল ৬৫ মিনিটে জয়সূচক গোলটি করেন। রায়েরবাজার বিদ্যালয়ের গোলরক্ষক মোহাম্মদ শাকিল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

‘বি’ গ্রুপে খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয় ও কামারপাড়া উচ্চ বিদ্যালয়ের মধ্যেকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। খিলগাঁও মডেলের রুবেল মৃধা ও আল আমিন একটি করে গোল করেন। অন্যদিকে কামারপাড়া বিদ্যালয়ের পক্ষে দু’টি গোল করেন করিম ও অনিক মাহমুদ। খিলগাঁও মডেলের রুবেল মৃধা ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।