২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল শীর্ষে, মহিলা দলে জার্মানি

ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল শীর্ষ স্থানে অবস্থান করলেও দ্বিতীয় স্থান অধিকারী আর্জেন্টিনাকে তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে হল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 01:43 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

উন্নত ফুটবল খেলুড়ে দেশগুলোর মধ্যে সুইডেন এক ধাপে পাঁচটি দেশকে টপকিয়ে ১০ম স্থানে পৌঁছে গেছে। আর ডেনমার্ক চার ধাপ এগিয়ে এখন ১৪তম স্থানে অবস্থান করছে।

অন্যদিকে বরাবরের শক্তিশালী দল ইংল্যান্ড এবং জার্মানি তাদের খ্যাতির প্রতি সুবিচার করেনি। তারা তাদের অবস্থান হারিয়ে অনেকটা নিচে নেমে এসেছে। ইংল্যান্ড চার ধাপ নেমে ১১ এবং জার্মানী ১১ থেকে ১৫-তে গিয়ে অবস্থান নিয়েছে।

মহিলা বিশ্ব ফুটবলের শীর্ষ স্থানে রয়েছে যথক্রমে জার্মানি , যুক্তরাষ্ট্র এবং নরওয়ে। দুই সমাজতান্ত্রিক দেশ উত্তর কোরিয়া ও চীন এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বিশ্ব মহিলা ফুটবলে তাদের অবস্থান যথাক্রমে সাত এবং নয়।