২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শচিন আগামী সপ্তাহে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসবেন

অপেক্ষার পালা শেষ করে লিটল মাস্টার শচিন তেন্ডুলকার আবার ক্রিজে ফিরে আসছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 11:55 AM

Updated : 26 Apr 2022, 06:07 PM

গত মাসে কনুইয়ে চোট ও সার্জারীর পর থেকে শচিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে আছেন।

সোমবার কানাড়া ব্যাংক শতবর্ষ ক্রিকেট চ্যাম্পিয়সশীপ ২০০৫-এতে তেন্ডুলকার অংশ নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন সাবেক ভারতীয় স্পিনার এবং কানাড়া ব্যাংকে কর্মরত সুনিল যোশী।

শচিন শ্রীলংকা এবং জিম্বাবুয়ে সফর থেকে নিজেকে বিরত রাখেন। তবে আগামী মাসে বিশ্ব একাদশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচটিতে অংশ নেওয়ার জন্য শচিন নিজেকে সম্পূর্ণ্যভাবে নিজেকে তৈরী করে নিচ্ছেন।

তেন্ডুলকার বিশ্ব একাদশের ওয়ান-ডে এবং টেস্ট স্কোয়াডের জন্য নির্বাচিত হয়েছেন, তবে ২১ সেপ্টেম্বরের মধ্যে সুপার সিরিজের সময় তাকে যে সুস্থ পাওয়া যায় তা নিশ্চিত করতে হবে।