২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ক্রিকেট দলে সঙ্কট বাড়ছে

ভারতীয় ক্রিকেট দলে কিছু বিতর্কিত বিষয় ক্রমশ জমাট বেঁধে বড় ধরণের সঙ্কট সৃষ্টি করছে। জিম্বাবুয়েতে ক্রিকেটারদের যত্রতত্র ঘুরে বেড়ানো এবং কোচ গ্রেগ চ্যাপেলের পদত্যাগের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 10:58 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

চ্যাপেল পদত্যাগের হুমকি দেওয়ার পরও দলীয় কয়েকজন ক্রিকেটারদের নিয়ে যখন বুলাওয়ের বাইরে বেড়াতে যান তখন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কয়েকজন সহ-ক্রিকেটারকে নিয়ে ভিক্টোরিয়া ফলস দেখতে যান।

বুলাওয়ে টেস্টে সৌরভ শতরান করার পর বিতর্কটি আরও চাঙ্গা হয়ে উঠে। টেস্ট শুরুর আগেই নাকি তাকে দল থেকে সরে দাঁড়াতে পরামর্শ দেওয়া হয়েছিল।

ভারতকে রেকর্ডতম ৪৮টি টেস্টে নেতৃর্ত্বদানকারী গাঙ্গুলি তাকে পদত্যাগের জন্য কে পরামর্শ দিয়েছিল সে ব্যাপারে মুখ খোলেননি। তবে সন্দেহের অঙ্গুলি হেলন যে দলের কোচ এবং অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক চ্যাপেলের দিকে গেছে তা বুঝতে কারও অসুবিধা হয়নি।

মোহাম্মদ কাইফ এবং যুবরাজ সিং ফর্মে থাকা দু’জনকেই দলে রাখতে গিয়ে সৌরভকে দলের বাইরে রাখার চিন্তা করছিলেন কোচ।

বিসিসিআই-এর যুগ্ম সচিব গৌতম দাশগুপ্ত বলেন, হারারে দ্বিতীয় ও চূড়ান্ত টেস্ট শেষ করে ভারতীয় দল দেশে ফিরে আসার পর বিষয়টির ওপর নজর দেওয়া হবে।