ফিফপ্রো সেরা বিশ্ব একাদশ ফুটবলারদের তালিকায় এগিয়ে রয়েছেন রোনালদিনো
ফিফপ্রো বর্ষ সেরা বিশ্ব একাদশ ফুটবলারদের নাম সোমবার ঘোষণা করবে।
খেলোয়াড়দের দ্বারা নির্বাচিতদের তালিকায় বার্সিলোনার স্ট্রাইকার রোনালদিনো রয়েছেন সবার শীর্ষে।
ফিফপ্রোর বিশ্বব্যাপী ৩৮ হাজার পেশাদার ফুটবলের প্রতিনিধিদের ভোটে ৪ জন রক্ষণভাগের খেলোয়াড়, ৪ জন মিডফিল্ডার, দু’জন ফরোয়ার্ড এবং একজন গোলকিপার সমন্বয়ে সেরা একাদশ নির্বাচিত হবে।
রিয়েল মাদ্রিদের মিড ফিল্ডার ডেভিড ব্যাকহাম এবং জিনেদিন জিদান, চেলশিয়ার গোলকিপার পেট চেক এবং রক্ষণভাগের জন টেরি , এসি মিলানের ডিফেন্ডার পাওলো মালদিনি, আর্সেলানের স্ট্রাইকার থিয়েরি হেনরি এবং ইন্টার মিলানের এড্রিয়ানো এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের বাছাইকৃত ৫৫ জনের তালিকায় রয়েছেন।
সর্বোচ্চ ভোট লাভকারী ১১ জনকে ফিফ্রো লন্ডনে এক অনুষ্ঠানের মাধ্যমে বছরের বিশ্ব সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করবে।
ফিফার ২০০৪ সালের বিশ্বের বর্ষ সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি লাভকারী রোনালদিনো বলেন, “ফিফ্রো-র পুরস্কারের গুরুত্ব অনেক। কেননা এর নির্বাচকরা হচ্ছেন ফুটবলাররা নিজেই। খেলোয়াড়রা ছাড়া ফুটবল ভাল কেউ বুঝতে পারেন না।”
