২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএফএ কাপ ফুটবলের জন্য ২৫ হাজার ডলার দিয়েছে জাপান ফুটবল এসোসিয়েশন

জেএফএ কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য সম্প্রতি জাপান ফুটবল এসোসিয়েশন (জেএফএ) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ২৫ হাজার ডলার প্রদান করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 08:57 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল শনিবার বাফুফে ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান। দ্বিতীয় জেএফএ কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্ট ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের সাথে আলাপকালে হেলাল জানান, গতবারের তুলনায় এবার পাঁচ হাজার ডলার বেশি বরাদ্দ দিয়েছে জেএফএ।