ভারতীয় মিডিয়ার বেটিং গুজবকে অস্বীকার করলেন মুরালি
শ্রীলঙ্কান তারকা স্পিনার মুত্তিয়া মুরালিধরন ভারতীয় মিডিয়ার প্রকাশিত মুম্বাইয়ের এক বার ড্যান্সারের সাথে তার সম্পর্ক থাকার বিষয়টি বাতিল করে দিয়েছেন।
ওই মহিলার সাথে ক্রিকেট জুয়াড়িদের যোগাযোগ রয়েছে বলে ভারতীয় মিডিয়া রিপোর্টে বলা হয়।
যখন ভারতীয় সংবাদপত্র ও টিভি চ্যানেলগুলো এই খবর প্রকাশ করে তখনই ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়া এই অফ স্পিনার এক বিবৃতিতে এ কথা বলেন।
ভারতীয় মিডিয়ার বিভিন্ন রিপোর্টে বলা হয়, সে মুম্বাইয়ের একটি ড্যান্স বারে প্রায়ই আসতেন। এখানেই তার সাথে নর্তকী তারানাম খানের পরিচয় ঘটে।
মুম্বাইয়ের তার (নতর্কী) বাড়ি থেকে ৫০ হাজার ডলার উদ্ধারের পর ভারতীয় পুলিশ খতিয়ে দেখছে যে ক্রিকেট জুয়াড়িদের সাথে তার যোগসূত্র আছে কিনা।
মুরালি বলেন, মিডিয়ার এই সাংবাদিকরা সম্ভাব্য বিতর্কিত এই বেটিং এবং পাতানো ম্যাচে আমার সমপৃক্ততা নিয়ে কটাক্ষ করেছে যার সাথে আমার কোন সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, এ অভিযোগ সম্পূর্ণ ভিক্তিহীন। আমি বিভিন্ন সংবর্ধনা এবং পরিবারিক কাজে মাঝে মাঝে মুম্বাইয়ে এসেছি। একদিন আমি অদীতা পাঞ্চলির ডিনারের আমন্ত্রনে তার সাথে দেখা করি। এর পর আমরা ডিপা বারে যাই এবং সম্ভবত এক ঘন্টা পরই হোটেলে চলে আসি।
মুরলি বলেন, মিডিয়ার এসব বিতর্কিত বিষয়ের সাথে আমি পরিচিত নই এবং তারানাম খান বলে কোন মহিলার সাথে আমার যোগাযোগ নেই।
শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে আমি নিজে গর্ব বোধ করি এবং আমি সব সময় খেলার সর্বোচ্চ নীতিমালা মেনে চলার সাধ্য মত চেষ্টা করব।
তিনি আরও বলেন, এটা আমার পরিবারের জন্য খুবই পীড়াদায়ক। আমি আমার আইনজীবীদের সাথে কথা বলেছি। আমার সম্মান রক্ষার্থে আইনগত সকল পদক্ষেপই আমি নেব।
