২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাঙ্গুলিকে অধিনায়কত্ব ছেড়ে দিতে বলা হয়েছিল

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্টে ক্যারিয়ারে ১২তম সেঞ্চুরি করা ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে অধিনায়কত্ব ছেড়ে দিতে বলা হয়েছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

জিম্বাবুয়ের বিরুদ্ধে মূলত গাঙ্গুলির ১০১ রানে ভর করে ম্যাচের নিয়ন্ত্রন নিতে সক্ষম হয় ভারত। স্বাগতিকদের প্রথম ইনিংসে করা ২৭৯ রানের জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে ৫৫৪ রান করে ২৭৫ রানের লিড নেয়।

গাঙ্গুলিকে যে অধিনায়কত্ব ছেড়ে দিতে বলা হয়েছিল, ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে সাংবাদিকদের কাছে তিনি নিজেও তা স্বীকার করেন।

এ বিষয়ে ভারতীয় দলের কোচ গ্রেগ চ্যাপেল বলেন, আমি গাঙ্গুলির সাথে দলের ভারসাম্য এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি।

ভারতীয় দলের জিম্বাবুয়ে সফরের আগে ভারতীয় মিডিয়ায় গাঙ্গুলির অধিনায়কত্ব নিয়ে বিস্তর লেখালেখি হয়। সে সময় গাঙ্গুলিকে সরিয়ে তার দীর্ঘদিনের ডেপুটি রাহুল দ্রাবিড়ের হাতে অধিনায়কত্ব দেয়ারও দাবি ওঠে।

১৯ টেস্টে জয়ী ভারতীয় অধিনায়ক গত দু’মৌসুম ধরে বাজে ফর্মের জন্য সমালোচনার মুখে পড়েন।