২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিটল টাটা ফুটবল লীগের আঞ্চলিক পর্বের খেলা শুরু

নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লীগের আঞ্চলিক পর্বের রাঙ্গামাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রাঙ্গামাটি মোহামেডান স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে লক্ষ্মীপুর সদর উপজেলাকে পরাজিত করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

অন্যদিকে জামালপুলে স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর এক খেলায় ময়মনসিংহ মোহামেডান স্পোর্টিং ক্লাব শেরপুরের নব উদ্যম ক্রীড়া চক্রকে ৪-৩ গোলে পরাজিত করে।

নাটোরের আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রাজশাহীর দিগন্ত প্রজাই নীলফামারীকে ৪-২ গোলে হারিয়েছে।

খুলনা স্টেডিয়ামে অপর এক খেলায় বাগেরহাটের উম্মোচন ক্লাব ছেড়ে দেয়ায় মেহেরপুরের দয়ারপুরে যুব ক্রীড়া চক্র জয় পেয়েছে।