অ্যাডিডাসের “স্মার্টবল”। ফুটবলে মাইক্রোচিপ প্রযুক্তি ব্যবহার শুরু করছে ফিফা
পেরুর রাজধানী লিমাতে শুক্রবার ফিফা আয়োজিত অনুর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়ন টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।
অ্যাডিডাসের স্মার্টবলে মাইক্রোচিপ প্রযুক্তি ব্যবহারের ফলে রেফারি নিশ্চিত হতে পারবে বল গোল লাইন অতিক্রম করেছে কিনা।
ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটার স্মার্টবলের পরীক্ষমূলক সাফল্য কামনা করে বলেন, পেরুতে এই বল কার্যকরী হয়ে উঠলে আগামী গ্রীষ্মে জার্মানিতে বিশ্বকাপ ফুটবলে এই বল ব্যবহার করা হবে।
ফিফার গোল লাইন টেকনোলজি সমৃদ্ধ স্মার্টবল তৈরী করতে অ্যাডিডাস, জার্মানির কায়রোস এজি এবং ফ্রনহোপার ইন্সটিটিউট যৌথবাবে কাজ করেছে। রেফারির তীক্ষè চোখ এবং অভিজ্ঞতার বিকল্প হিসেবে এ বল কাজ করবে।
