অনুর্ধ্ব ১৫ ক্রিকেট দল ১৩ অক্টোবর ভারত রওনা হবে
পক্ষকালব্যাপী সফরে আগামী ১৩ অক্টোবর ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ অনুর্ধ্ব ১৫ ক্রিকেট দল।
সফরে বাংলাদেশ তিনটি দুই দিনের ম্যাচ এবং তিনটি সীমিত ওভারের ম্যাচ খেলবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে প্রাথমিক অনুশীলন শিবিরের জন্য ৩৮ জন খেলোয়াড় বাছাই করেছে। বিকেএসপিতে দলের অনুশীলন শুরু হবে ১ অক্টোবর থেকে। নির্বাচিত খেলোয়াড়দের ৩০ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় বিকেএসপিতে হাই পারফরম্যান্স কোচ শহিদুল ইসলামের নিকট রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।
