২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবল লিগের জন্য প্রস্তুত নাটোর স্টেডিয়াম

নিটল টাটা জাতীয় ফুটবল লিগের প্রাথমিক পর্বের জন্য সম্পূর্ণ প্রস্তুত নাটোর আধুনিক স্টেডিয়াম। বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে জাতীয় ফুটবল লিগের প্রাথমিক পর্ব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

সুষ্ঠুভাবে লিগ আয়োজনের জন্য সবরকম আয়োজন সম্পন্ন করেছে নাটোর জেলা ক্রীড়া সংস্থা। ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু লিগের উদ্বোধন করছেন।

উদ্বোধনী দিনে মুখোমুখি হবে রাজশাহীর দিগন্ত প্রসারী এবং নীলফামারী খেলোয়াড় কল্যান সংস্থা। প্রাথমিক পর্বে মোট ৫২টি দল অংশগ্রহন করবে।