অস্ট্রেলিয়া সফরের জন্য উইন্ডিজের ৩০ ক্রিকেটার প্রশিক্ষণ শিবিরে ডাক পেয়েছে
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তিনটি টেস্ট সিরিজে অংশ নেওয়ার জন্য নভেম্বর অস্ট্রেলিয়া যাচ্ছে।
সেজন্য নির্বাচকরা ২৪ সেপ্টেম্বরের মধ্যে বারবাডস প্রশিক্ষণ শিবিরে সমবেত হওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের ৩০ খেলোয়াড়কে আমন্ত্রণ জানিয়েছেন।
টিম ম্যানেজার এন্থনি হাওয়ার্ড বলেন, “অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে খেলোয়াড়রা অন্য কোন ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। ক্রিকেটারদের মধ্যে সমন্বয় ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রশিক্ষণ শিবির ও প্র্যাকটিস গেম অত্যন্ত জরুরি।”
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১৯৮৬-৭ সালের পর গত সোমবার ইংল্যান্ডের সাথে প্রথমবারের মতো অ্যাসেজ হারায়।
ক্রিকেটারদের তালিকায় ব্রায়ান লারা, রামনরেশ সারওয়ান, ক্রিস গেইল, শিবনারায়ণ চন্দরপলসহ নামীদামী ক্রিকেটার সবাই রয়েছেন।
