২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে জাতীয় ফুটবল লিগ

দেশের বিভিন্ন ভেন্যুতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নিটল টাটা জাতীয় ফুটবল লিগের প্রাথমিক পর্ব। উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

নাটোর আধুনিক স্টেডয়ামে প্রথম ম্যাচে রাজশাহীর দিগন্ত প্রসারী খেলবে নীলফামারী জেলা খেলোয়াড় কল্যান সংস্থার বিরুদ্ধে। এছাড়া রাঙ্গামাটি স্টেডিয়ামে রাঙ্গামাটি মোহামেডান স্পোর্টিং ক্লাব লড়বে লক্ষ্মীপুর সদর উপজেলার বিরুদ্ধে।

খুলনা স্টেডিয়ামে মেহেরপুরের দরিয়াপুর যুব ক্রীড়া সংঘ লড়বে বাগেরহাট উন্মোচন ক্লাবের বিরুদ্ধে এবং শেরপুর নব উদ্যোম ক্রীড়া চক্র ও ময়মনসিংহ মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে জামালপুর স্টেডিয়ামে।

প্রাথমিক পর্বে ৫২টি দল ছয়টি জোনে বিভক্ত হয়ে খেলবে।