জিম্বাবুয়ে-ভারত টেস্ট ম্যাচ শুরু
ভারত ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ মঙ্গলবার বুলাওয়েতে শুরু হয়েছে। জিম্বাবুয়ে দল অপেক্ষাকৃত দুর্বল হলেও ভারত হাল্কাভাবে নিচ্ছে না।
জিম্বাবুয়ে নয়টি টেস্ট ভারতের সাথে খেলে দুটিতে জয় পেয়েছে। আর এ জয় এসেছে তাদের নিজেদের মাটিতে। তবে জিম্বাবুয়ে দলের এখন আর সেই তেজ অবশিষ্ট নেই। অভ্যন্তরীণ গোলযোগের কারণে ক্রিকেট দলকে বেশ বেগ পোহাতে হচ্ছে।
জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ খেলতে গিয়ে ভারতের কয়েকজন ক্রিকেটারের মাইলস্টোনে পৌঁছার হাতছানি রয়েছে। যেমন টেস্ট ক্রিকেটে ২শ’ উইকেট সংগ্রহের লক্ষ্যমাত্রা স্পর্শ করতে হরভজন সিংয়ের প্রয়োজন মাত্র একটি উইকেট। আর সেটি সম্ভব হলে তিনিই হবেন প্রথম ভারতীয় ক্রিকেটার যে মাত্র ৪৬ ওভারে দ্রুততম ২শ’টি উইকেট সংগ্রহ করবেন।
অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জন্যও রয়েছে বিশেষ সুযোগ। টেস্ট সিরিজ জিততে পারলে এটাই হবে বিদেশের মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়।
