২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হকি লিগের উদ্বোধনী ম্যাচে লড়বে বিমানবাহিনী ও কুমিল্লা

জাতীয় হকি লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ বিমান বাহিনী ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় হকি লিগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় লিগের উদ্বোধন করবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম। একইদিন অবশ্য দুপুর একটায় বিকেএসপি খেলবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে।

লিগের নক আউট পর্বে ২০টি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডে দু’টি গ্রুপ থেকে তিনটি করে দল নিজেদের মধ্যে লিগ পদ্ধতিতে লড়বে। দ্বিতীয় পর্ব শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এ পর্বের দু’টি গ্রুপ থেকে চারটি শীর্ষ দল ২ অক্টোবর থেকে অনুষ্ঠেয় সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর।

লিগে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে-

গ্রুপ এ-বাংলাদেশ সেনাবাহিনী, ঢাকা, বিকেএসপি, ময়মনসিংহ, যশোর, বাংলাদেশ পুলিশ, গাজীপুর, চট্টগ্রাম, সাতক্ষীরা, গাইবান্ধা।

গ্রুপ বি-ফরিদপুর, বাংলাদেশ নৌবাহিনী, রাজশাহী, বিমান বাহিনী, দিনাজপুর, কুমিল্লা, রেলওয়ে এসসিবি, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, খুলনা।