২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাতানো নয়, ভালো খেলেই চ্যাম্পিয়ন হয়েছি : ব্রাদার্স

পাতানো খেলা খেলে নয়, ভালে খেলেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সোমবার প্লেঅফ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে জয়ের পর উচ্ছ্বসিত ব্রাদার্সের কোচ ওয়াজেদ গাজীর মুখ থেকে এমনই উচ্চারিত হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

গত মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রকে প্রিমিয়ার লিগে রানার্স আপের স্বাদ পাইয়ে দিয়ে ব্রাদার্সের দায়িত্ব তুলে নেন গাজী। তিনি বলেন, আমার কোচিং ক্যারিয়ারে এটা সেরা অর্জন।

ব্রাদার্সের অধিনায়ক মোহাম্মদ সুজনের কন্ঠেও যেন কোচের কথার প্রতিধ্বনি-লিগে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে আমরা প্রমান করতে সক্ষম হয়েছি, ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ ফিক্সিংয়ে জড়িত নয়।

সুজন বলেন, লিগের সূচনায় দলের পারফরম্যান্স আশানুরূপ হলেও পরবর্তীতে লিগের মাঝামাঝিতে ম্যাচ ফিক্সিংয়ের আভিযোগ ওঠায় দলের ছন্দ হারিয়ে যায়।

ব্রাদার্সের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, লিগের শীর্ষ গোলদাতা, দলের রাশিয়ান গোল মেশিন এডোয়ার্ড ভিক্টর জানান, পরপর দু’বার চ্যাম্পিয়ন হওয়া দলের সাথে থাকতে পেরে তিনি খুশি এবং লিগে তিনি তার ওপর অর্পিত দায়িত্বই কেবল পালন করেছেন।

অন্যদিকে পুরো লিগে দুর্দান্ত খেলে শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া মোহামেডান শিবিরে শোকের নিস্তদ্ধতা। দলের বিষন্ন কোচ কাজী জসিমউদ্দিন জোসি জানান, ম্যাচে ব্রাদার্সের পক্ষে রেফারী যে পেনাল্টি দিয়েছেন, তা ঠিক ছিল না।

জোসি বলেন, রনির বাধাটা অবৈধ চিল না, কিন্তু রেফারী ব্রাদার্সকে পেনাল্টি উপহার দিয়েছে। জোসি পাল্টা প্রশ্ন করে বলেন, ভিক্টরের সামনে ছিলেন রেফারী। রনি যে ভিক্টরকে পেছন থেকে টান দিয়ে ফেলে দিয়েছে, তা তিনি কিভাবে দেখলেন।

একই কথা বলেছেন অধিনায়ক আলাজ। তার মতে, রেফারীর পেনাল্টির সিদ্ধান্তটি ঠিক ছিল না এবং রেফারী পেনাল্টি না দিলেও পারতেন।

সিয়েরা লিয়নের স্ট্রাইকার ডোনাল্ডকে এই ম্যাচে মাঠে নামানোর জন্য আলফাজ অবশ্য দলের ম্যানেজমেন্টেরও সমালোচনা করতে ছাড়েন নি। তিনি বলেন, ম্যাচে আমরা ধরতে গেলে দশজন নিয়েই খেলেছি। কারণ ডোনাল্ড ছিলেন পুরোপুরি নি®প্রভ। ডোনাল্ডকে চুড়ান্ত একাদশে অর্ন্তভুক্ত না করতে তার অনুরোধ দলের ম্যানেজমেন্ট রাখেনি বলে জানান আলফাজ।