২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বর পর্যন্ত বাশারের অধিনায়কত্ব বহাল

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমনের অধিনায়কত্ব ডিসেম্বর পর্যন্ত বহাল থাকছে। অধিনায়কত্বের পাশাপাশি জাতীয় দল নির্বাচনেও গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাধরণ সম্পাদক মাহবুব আনাম সোমবার এক সংবাদ সমেমলনে এ কথা জানান।

আনাম জানান, বাশারের অধিনায়কত্বের মেয়াদ তিনমাস বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে আগামী বছর থেকে এক বছরের জন্য অধিনায়ক নিয়োগ করা হবে বলে জানান মাহবুব আনাম।

বোর্ড পেসিডেন্ট আলী আসগর লবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় বোর্ডের বার্ষিক ক্রীড়া সূচীও অনুমোদিত হয়েছে। নতুন সুচী অনুযায়ী অক্টোবরে কর্পোরেট লিগের মধ্য দিয়ে শুরু হবে আগামী ক্রিকেট মৌসুম। বোর্ড সাধারণ সম্পাদক আরও জানান, বোর্ডের বার্ষিক সাধারণ সভা ২১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আনাম বলেন, এশিয়ার চারটি দেশ এবং আফ্রিকার দু’টি দেশকে নিয়ে আফ্রো এশিয়ান ‘এ’ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে তিনি বলেন, আফ্রো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনুরোধে বাংলাদেশ টুর্নামেন্টের স্বাগতিক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং জানুয়ারি মাসের মধ্যেই টুর্নামেন্টের ফিক্সচার এসিসি’র অনুমোদনের জন্য পাঠানো হবে।

এছাড়া নভেম্বরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য জিম্বাবুয়েকে বাংলাদেশে আসার আমন্ত্রন জানানো অথবা বাংলাদেশের জিম্বাবুয়ে সফরেরও পরিকল্পনা রয়েছে বোর্ডের। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

সম্মেলনে বোর্ডের সাধারণ সম্পাদক গাজী গোলাম দস্তগীর বলেন, ক্রিকেট বোর্ডের নাম পরিবর্তন করে ‘ক্রিকেট বাংলাদেশ’ করার চিন্তা ভাবনা করছে বোর্ড। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সভায় আলোচনা হলেও বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এটি উত্থাপিত হবে এবং পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদে অনুমোদনের জন্য পাঠানো হবে।

দস্তগীর জানান, তিনি ক্রিকেটকে পুনরায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিসেম্বেরে সমাপ্ত হতে যাওয়া আইসিসির পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা অনুযায়ী ভারত এবছর বাংলাদেশ সফর করবে না। তবে ভারতের বাংলাদেশ সফরের বিষয়টি আইসিসির ছয় বছর মেয়াদি পরিকল্পনায় অন্তর্ভূক্ত হতে পারে বলে জানিয়েছেন মাহবুব আনাম।