সেনাবাহিনী ভলিবলে লগ এরিয়া দল চ্যাম্পিয়ন
বাংলাদেশ সেনাবাহিনীর ভলিবল টুর্নামেন্টে লগ এরিয়া দল চ্যাাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে।
রংপুর ক্যান্টনমেন্টে রোববার লগ এরিয়া দল ৩-০ সেটে রংপুর এরিয়া দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন লগ এরিয়া দলের ল্যান্স কর্পোরাল এম জিল্লুর রহমান।
রংপুর এরিয়া কমান্ডার এবং ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
